মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনযুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের রয়েছে অনেক গৌরব উজ্জল ইতিহাস : ৪র্থ যুব...

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের রয়েছে অনেক গৌরব উজ্জল ইতিহাস : ৪র্থ যুব রেড ক্রিসেন্ট সমাবেশ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী জাবেদ

00000ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের রয়েছে অনেক গৌরব উজ্জল ইতিহাস। চট্টগ্রামের প্রতিটি দূর্যোগে সবার আগে এগিয়ে আসে রেড ক্রিসেন্ট যুব সদস্যরা। দক্ষ ও প্রশিক্ষত যুব শক্তি গঠনের লক্ষ্যে  Stay together grow together এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত “৪র্থ যুব সমাবেশ ২০১৫” অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। যুব সমাজকে ঐক্যবদ্ধ করার মহতি উদ্দেশ্য  নিয়ে স্বাধীনতার পর থেকেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম।

তিনি বলেন, রেড ক্রিসেন্ট হচ্ছে মানবসেবার অন্যতম ক্ষেত্র, রেড ক্রিসেন্ট এর মাধ্যমে যেসব কোমলমতি শিক্ষার্থিরা এগিয়ে এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সপ্নের সোনার বাংলা গড়তে আজকের যুব রেড ক্রিসেণ্ট সদস্যরা আগ্রনী ভুমিকা পালন করবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রশিক্ষন নির্ভর শিক্ষার উপর গুরুত্তারোপ করেন।   ৩১ অক্টোবর, ২০১৫ তারিখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্দ্যেগে রেড ত্রিসেন্ট চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটে সার্বিক সহয়োগিতায় নগরীর শাহ আলম বীর উত্তম অডিটরিয়ামে “৪র্থ যুব রেড ক্রিসেন্ট সমাবেশ’ ১৫” এর উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন,  আতœ মানবতার বিপর্যয়কালীন সময়ে মানবতার লাগাম ধরেন মানবতাবাদী  মহান পুরুষ মহামতি জ্বীন হেনরী ডুনান্ট। যা আজ সার বিশ্বের মানুষ ধারণ করে আছেন। তারই ধারাবাহিকতা আজকের এই যুব সমাবেশ।  এখান থেকে যুব রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকরা তাদের কাজের পরিধি আরও বিস্তৃত করতে পারবে বলে আমার বিশ্বাস। কারণ চট্টগ্রামের ছেলে-মেয়েদের এই যোগ্যতা রয়েছে। তিনি এইধরনের যুব সমাবেশ প্রতি বছর করার উপর গুরুত্তারোপ করেন। এবং যুব রেড ক্রিসেন্ট কার্জক্রমকে সহশিক্ষায় অন্তর্ভুক্ত করায় ধন্যবাদ প্রদান করেন।
তরুণ ও যুবকরা পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশ, সেবা ও বন্ধুত্বের পরিধি বিস্তৃতির ক্ষেত্রে এ ধরণের আয়োজন যথেষ্ট গুরুত্ব বহন করে। এখান থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, অনুশীলন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেকে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।

দিনের শুরুতে জাতীয় পতাকা, রেড ক্রিসেন্ট পতকা ও যুব সমাবেশ পতকা উত্তোলনের মাধ্যেমে দিনের কার্যক্রম শুরু হয়। জাতীয় পতকা উত্তোলন করেন অনুষ্ঠানের অনুষ্ঠানের উদ্বোধক সিটি মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান আজম নাছির উদ্দিন, রেড ক্রিসেন্ট পতকা উত্তোলন করেন রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডা. শেখ শফিউল আজম এবং ক্যাম্প পতাকা পতকা উত্তোলন করেন যুব প্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ।  এসময় চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ ছালাম, জেলা ইউনিট সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার, সিটি ইউনিট সেক্রেটারী এইচ এম সালাউদ্দিন সহ জেলা ও সিটি ইউনিটের কার্যনিবাহী সদস্যরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের সময় যুব রেড ক্রিসেন্ট সাংস্কৃতিক দল জাতীয় সংগীত গেয়ে উঠেন।এ সময় জাতীয় পতাকার প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়। পরে সমাবেশের উদ্বোধক মেয়র আজম নাছির উদ্দিন বেলুন ও পায়রা উড়িয়ে যুব রেড ক্রিসেন্ট সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অতিথিরা যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যক্রমের উপর তৈরী দুটি প্রদর্শনী উপভোগ করেন। প্রদর্শনী শেষে আলোচনা সভা যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ও জেলা ইউনিটের কার্যনিবার্হী সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র ও সিটি ইউনিটের চেয়ারম্যান আজম নাছির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডা. শেখ শফিউল আজম এবং চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ ছালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিট সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার,সিটি ইউনিট সেক্রেটারী এইচ এম সালাউদ্দিন ও যুব ও সেচ্ছাসেবক বিভাগের পরিচালক এস এম আহমেদ। আলোচনা সভার শুরুতে যুব সমাবেশে আগত সকল অংশগ্রহণকারীকে শপথ পাঠ করান স্বেচ্চাসেবক প্রধান ও যুব রেড ক্রিসেন্ট চ্ট্গ্রামের যুব প্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ। পরে অতিথিকে শুভেচ্ছা স্মারক ও সমাবেশ পিন প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন যুব উপ-প্রধান জিয়াউল কবির সোহেল।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ইউনিটের কার্যনিবার্হী সদস্য  বেদারুল আলম চৌধুরী বেদার, দোলন মজুমদার, ডাঃ তিমির বরন চৌধুরী, এস এম আশেক মাহমুদ (মামুন),  সিটি ইউনিটের ইউনিটের কার্যনিবার্হী সদস্য মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, চৌধুরী সাহাদাত হোসেন, বেনজির বিন ইসলাম খান, কাজী তৌফিকুল আজম, , প্রাক্তন যুব প্রধান জিয়া হাসান আল রাকিব, গোলাম বাকী মাসুদ, আব্দুল জব্বার, এইচ এম মহিউদ্দীন, মোঃ শহিদুল ইসলাম ও সৌমিত্র চৌধুরী সহ বিভিন্ন ইউনিট ও স্কুল কলেজ থেকে আগত দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক, শিক্ষক, যুব সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

সিটি মেয়র আজম নাছির বলেন দেশের তরুন ও যুবকদের পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশ, মেধা ও মননের পরিধি বিস্তিতির ক্ষেত্রে সহসা যথেষ্ট গুরুত্ত বহন করে। সহশিক্ষা কারযক্রমের অংশ হিসেবে আয়োজিত এ যুব সমাবেশ বিভিন্ন বিসয়ে প্রশিক্ষন, অনুশিলন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধমে যুব সদস্যদের ভবিস্যতে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে উল্লেখযোজ্ঞ ভুমিকা রাখবে বলে আমার বিশ্বাস। ২০১৬ সালে ১৩তম জাতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যা¤প মাননীয় প্রধানমন্ত্রির উপস্থিতিতে চট্টগ্রামে আয়োজনের ঘোষনা দেন। আলোচনা সভা শেষে মাননীয় প্রধান অথিতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সেচ্ছায় রক্তদান কর্মসুচির আনুষ্টানিক  করেন এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব সদস্যদের অংশগ্রহনে উদ্ধার ও সাড়া প্রদান মহড়া উপভোগ করেন।

দিনব্যাপী আয়োজিত যুব রেড ক্রিসেন্টের এই সমাবেশে আলোচনা সভা শেষে সংগঠনের প্রাক্তন যুব প্রধানরা এবং সিনিয়র যুব সদস্যরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। এই শেয়ারিং অনুষ্ঠানে বিভিন্ন ধরণের মজার অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা এবং তারা যে সমস্ত সমস্যায় পড়ত এবং এর থেকে কিভাবে বেরিয়ে আসত এই রকম নানা অভিজ্ঞতা উঠে আসে এই পর্বে। এসময় সিনিয়র-জুনিয়রদের উপস্থিতিতে যুব সমাবেশ মিলন মেলায় পরিনিত হয়। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের পক্ষ থেকে সকল প্রাক্তন যুব প্রধানদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

যুব সদস্যদের মিলনমেলা শেষ হতে না হতেই শুরু হয় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মিলনমেলা। এই পর্বটি শুরু হয় এই যুব সমাবেশে অংশগ্রহনকারী জেলা ও সিটি ইউনিটের আওতাধীন ১৬০টি ইউনিট থেকে আগত প্রায় ৬০০ অংশগ্রহণকারী যুব সদস্য ও ১০০ স্বেচ্চাসেবকদের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ও শিক্ষকদের সাথে। শিক্ষকরা তাদেও ইউটের বিভিন্ন কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা গুলো তুলে ধরেন এবং বেশ কিছু পরামর্শ প্রদান করেন যা যুব কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করবেন।

পরে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ নিয়ে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কিভাবে  যেকোন দুর্যোগে নিরপেক্ষভাবে অসহায় জনসাধারণকে সাহয্য করে থাকে তা নিয়ে একটি ফিল্ড ড্রামা প্রদর্শন করেন। অংশগ্রহনকারীসহ আমন্ত্রীত অতিথিবৃন্দরা ফিল্ড ড্রামা উপভোগ করেন পরে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সাংস্কৃতিক দলের পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুাষ্ঠত হয়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ