মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদরাজনীতিআইএস আছে কিনা সরকারকে স্পষ্ট করতে হবে

আইএস আছে কিনা সরকারকে স্পষ্ট করতে হবে

দেশে আইএস আছে কিনা বিষয়টি সরকারকে স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সোমবার  দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কৃষক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা রয়েছে। তাই দেশে আইএস আছে কিনা বিষয়টি স্পষ্ট করার দায়িত্ব সরকারের। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে নোমান বলেন, প্রধানমন্ত্রী দেশে আঞ্চলিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলেছেন। সেটি যদি হয়ে থাকে, তবে বিএনপি সবাইকে নিয়ে তা প্রতিহত করবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ‍ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ