সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাংলাদেশের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সন্তোষ প্রকাশ

বাংলাদেশের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সন্তোষ প্রকাশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বুধবার সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বার্ণিকাট এবং কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার। সাংবাদিকদের বার্নিকাট আরো বলেন, সুনির্দিষ্ট তথ্য দিতে না পারলেও বাংলাদেশে এখনো নিরাপত্তাহীনতার শঙ্কা রয়েছে। বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর নেওয়া পদক্ষেপ বজায় রাখার আহ্বান জানিয়ে বার্নিকাট বলেন, বাংলাদেশ ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে তার দেশের পক্ষ থেকে সেদেশের নাগরিকদের কোনো বাধা দেওয়া হয়নি। বাংলাদেশ নিয়ে তার অবস্থান তার তাদের দেশের সরকারের পলিসি বলেও বার্নিকাট জানান।

আরও পড়ুন

সর্বশেষ