নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। সিদ্দিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরাফত উল্লা এ তথ্য জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে একজনের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে বলে জানা গেছে। ওসি জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।



