সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েনীলফামারীতে শুরু হয়েছে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট

নীলফামারীতে শুরু হয়েছে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট

বাস চালককে নির্যাতনের প্রতিবাদ ও জেলার সব সড়ক থেকে তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে নীলফামারীতে শুরু হয়েছে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে রোববার  সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয় জেলায়। ধর্মঘটের সমর্থনে শনিবার জেলা শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শামসুল হক, সহ-সভাপতি সহীদ হোসেন রুবেল ও নীলফামারী সদর উপজেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুজিবুদৌলা জকি বক্তব্য দেন। এদিকে ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীরা।

আরও পড়ুন

সর্বশেষ