মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালালে ৪ কেজি স্বর্ণসহ আটক ১

শাহজালালে ৪ কেজি স্বর্ণসহ আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার কেজি ওজনের ৩৫টি স্বর্ণের বারসহ ফয়সাল হাসান (৩০) নামে এক যুবককে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল। আটক যুবকের পাসপোর্টে জেলা হিসেবে চট্টগ্রাম উল্লেখ থাকলেও তিনি কুমিল্লার বাসিন্দা বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। রোববার সকাল ৯টায় বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আটক করা হয় তাকে।

কাস্টম প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার শাহেদুজ্জামান সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবক আবুধাবি থেকে ইকে ৫৮২ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ওই যুবকের জুতা ও পায়ের সঙ্গে প্যাচানো আনুমানিক দুই কোটি টাকা মূল্যের স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ