বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়দুদকের মামলায় বদির বিরুদ্ধে অভিযোগ গঠন

দুদকের মামলায় বদির বিরুদ্ধে অভিযোগ গঠন

অবৈধভাবে সম্পদ অর্জন ও তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এই অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু হলো বিচার কাজ। মঙ্গলবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এসময় এমপি বদি নিজেকে নিদোর্ষ দাবি করে ন্যায় বিচার দাবি করেন।আদালতে বদির আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে শুনানি করেন।অন্যদিকে দুদকের আইনজীবী অভিযোগ গঠনের জন্য শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৬ অক্টোবর আদেশের দিন ধার্য করেন।১৯ আগস্ট এ মামলার অভিযোগ গঠন শুনানি হয়। আদালত আদেশের জন্য রোববার নির্ধারিত দিন ধার্য করেন।মামলা সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন এমপি বদি। এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কমমূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট মামলাটি করেন।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ