বান্দরবান সদর উপজেলার নিউ গুলশান এলাকায় পাহাড় ধসে সাজিদুল হক চৌধুরী (২) নামে একটি শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন তার নানি ম্রাইক্ষ্যাহ্রি মারমাসহ (৬০) চারজন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাজিদুল স্থানীয় দিনু চৌধুরীর ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, টানা ভারি বর্ষণে শহরের নিউ গুলশান ও বনরূপা পাড়ায় কয়েকটি পাহাড় ধসে ছয়টি বাড়ি বিধ্বস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিউ গুলশান এলাকায় গিয়ে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করে। এসময় তার নানিসহ চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ব্রিগেড কমান্ডার নকিব অাহমেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক অাবু জাফরসহ প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলগুলো পরিদশর্ন করেছেন।



