সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ব্লগার অভিজিৎ-অনন্ত হত্যার ২ পরিকল্পনাকারী ও অর্থযোগানদাতা ৭ দিনের রিমান্ডে

ব্লগার অভিজিৎ-অনন্ত হত্যার ২ পরিকল্পনাকারী ও অর্থযোগানদাতা ৭ দিনের রিমান্ডে

ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত দাশ বিজয় হত্যার মূল পরিকল্পনাকারী এবং অর্থযোগানদাতাসহ গ্রেফতার তিনজনকে ৭দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আনসারুল্লাহ বাংলা টিমের এই তিন সদস্যকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে ১০দিন করে রিমান্ড আবেদন করেন নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। পরে শুনানি শেষে এই দুই হত্যাকাণ্ডে অর্থের যোগানদাতা তৌহিদুর রহমান এবং পরিকল্পনাকারী সাদেক আলী ও আমিনুল ইসলামের বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করা হয়।  ১৭ আগস্ট দিনগত রাতে রাজধানীর নীলক্ষেত ও ধানমণ্ডি থেকে তাদের আটক করে র‌্যাব। র‌্যাব জানায়, এই তিনজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য।

আরও পড়ুন

সর্বশেষ