সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়অভিজিৎ-অনন্ত হত্যার হোতা সন্দেহে আটক ৩

অভিজিৎ-অনন্ত হত্যার হোতা সন্দেহে আটক ৩

ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত দাশ বিজয় হত্যার মূল পরিকল্পনাকারী ও মূল অর্থ যোগানদাতা সন্দেহে তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার রাতে রাজধানীর নীলক্ষেত ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক তিন জন হলেন- তৌহিদুল ইসলাম, সাদেক আলী ও আমিনুল মল্লিক। এদের মধ্যে তৌহিদুল অর্থ যোগানদাতা। আর সাদেক ও আমিনুল হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী। এরা নিষিদ্ধঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে করছে র‌্যাব দাবি। মঙ্গলবার সাড়ে ১১টার দিকে র‌্যাব সদরদফতরের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক তিনজন ব্লগার অভিজিৎ ও অনন্ত দাশের হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা। এরা নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমেরও সদস্য।

আরও পড়ুন

সর্বশেষ