বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদআরো খবর......জুতার ভেতর ইয়াবা, ব্যবসায়ী গ্রেফতার

জুতার ভেতর ইয়াবা, ব্যবসায়ী গ্রেফতার

নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী সেতু এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস থেকে রেজাউল করিম (৪৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে দুইটার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার জুতার ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ১ হাজার ৬৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রেজাউল করিম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়া পাড়ার আলী আহমেদের ছেলে। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন  বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা ব্যবসায়ী রেজাউল করিমকে গ্রেফতার করা হয়। এসময় তার দুই জুতা থেকে মোট ১ হাজার ৬৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন

সর্বশেষ