বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবাগেরহাটে পিতাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

বাগেরহাটে পিতাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

বাগেরহাটের মোড়েলগঞ্জের মানিকজোড় গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতাকে দা দিয়ে কুপিয়ে  হত্যার অভিযোগে ঘাতক পুত্রকে মৃত্যদন্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় প্রদান করে। তবে রায় ঘোষণার সময়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মো: বাদশা গাজী (৪৫) পলাতক ছিলেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি মোড়েলগঞ্জ উপজেলার মানিকজোড় গ্রামের কৃষক মোতাহার আলী গাজী তার ছেলে  মো: বাদশা গাজীকে ঔষধ আনতে বলেন। ওইদিন দুপুরে ছেলে বাদশা গাজী পিতার জন্য ঔষধ না আনার কারণে  পিতা তাকে বকাঝকা করে। দুপুর ২টার দিকের এ ঘটনায় ছেলে বাদশা গাজী ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে মাথায় আঘাত করলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাবার পথেই মোতাহার গাজী মারা যায়। এ ঘটনায় নিহতের ছোট ছেলে আব্দুল হক বাদী হয়ে ওইদিন সন্ধ্যায় মোড়েলগঞ্জ থানায় বড়ভাইকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।থানায় হত্যা মামলা দায়েরের পর ওই বছরের ২৯ জুন মোড়েলগঞ্জ থানার এসআই গৌতম দাস আসামি মো: বাদশা গাজীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। আদালতে এ হত্যা মামলা চলাকালে  ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে  এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন

সর্বশেষ