শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঢাকায় সুটকেস থেকে শিশুর লাশ উদ্ধার

ঢাকায় সুটকেস থেকে শিশুর লাশ উদ্ধার

রাজধানী ঢাকায় নার্সিং কলেজের সামনে জামতলায় ফেলে রাখা একটি সুটকেসের ভেতর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে কে বা কারা লাশটি সেখানে ফেলে রেখে যায়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মইনুল বলেন, সুটকেসের ভেতর থেকে সাত-আট বছরের এক ছেলেশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে বড় হাফপ্যান্ট ছিল। শরীরে ইস্তিরির ছ্যাঁকা দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ছেলেটি কোনো বাসার গৃহকর্মী ছিল। নির্যাতনে হত্যার পর তার লাশ সুটকেসে ভরে ফেলে রাখা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ