প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যার হুমকির ঘটনায় কেন্দ্রীয় জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে। মামলা নং ১। সোবার (০৩ আগস্ট) দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়কে হত্যার হুমকির ঘটনায় জাসাসের সহ-সভাপতিসহ আরও বেশ কয়েক জনের নামে মামলা করা হয়েছে। এরই মধ্যে মামলার তদন্ত কাজও শুরু হয়েছে।




