শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েনতুন বাংলাদেশিদের জীবনযাত্রার মানোন্নয়নে সিএসআর ব্যয় করার নির্দেশনা

নতুন বাংলাদেশিদের জীবনযাত্রার মানোন্নয়নে সিএসআর ব্যয় করার নির্দেশনা

বাংলাদেশের মানচিত্রে সদ্য অন্তর্ভুক্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে সিএসআর ব্যয় করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২ আগস্ট’ ২০১৫ বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাসের সই  করা সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। যা কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, দীর্ঘ ৬৮ বছর পর দহগ্রাম-আঙ্গরপোতাসহ ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে। এ অঞ্চলে বসবাসরত ভাগ্যহত ও সুবিধাবঞ্চিত জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করা আবশ্যক। এরই ধারাবাহিকতায় আপনাদের সিএসআর বাজেট হতে এতদাঞ্চলয়ের বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রাধিকারমূলক সিএসআর কার্যক্রম গ্রহণ করার জন্য আপনাদের পরামর্শ দেয়া যাচ্ছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ