রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েটুঙ্গীপাড়া থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

টুঙ্গীপাড়া থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা থেকে আবুল হোসেন শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার  সকাল ৯টার দিকে টুঙ্গীপাড়া উপজেলার শ্রীরামকান্দি মধ্যপাড়া এলাকার একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন একই গ্রামের বাসিন্দা।

টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হক জানিয়েছেন, শ্রীরামকান্দি মধ্যপাড়া এলাকার একটি পুকুরে আবুল হোসনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, এটি হত্যা না-কি অন্য কোনো কারণে তিনি মারা গেছেন তা এ মুহুর্তে বলা যাবে না। তবে, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ