সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়গোপালগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩জন। শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি মোড়ে এ ঘটনা ঘটে। কাশিয়ানি থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানি মোড় এলাকায় ব্যাসপুরি থেকে গোপালগঞ্জগামী সাগর পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে কালনা ঘাট থেকে মাওয়াগামী যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও ৬ জন মারা যায়। এ ঘটনায় আহত ৩ জনকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ