বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঈদের আগে বেতনসহ বোনাস দেওয়ার দাবি সোয়ান গার্মেন্ট শ্রমিকদের

ঈদের আগে বেতনসহ বোনাস দেওয়ার দাবি সোয়ান গার্মেন্ট শ্রমিকদের

ঈদের আগে বকেয়া বেতন ও চলতি মাসের বেতনসহ বোনাস দেওয়ার দাবিতে সোমবার সকাল ১০টায় সোয়ান গার্মেন্ট ফ্যাক্টরির শ্রমিক কর্মচারীরা রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন। ‘গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র ব্যানারে এ সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ। বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান, সহ সম্পাদক কাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, সাংগঠনিক সম্পাদক কেএম মিন্টু এবং অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, অধিকাংশ গার্মেন্ট মালিক তাদের হাঁড়ভাঙ্গা খাটুনি খাটিয়েও ঠিকমতো ন্যায্য পাওনা দেয় না।ঈদের মুখে এসেও সোয়ান গার্মেন্ট ফ্যাক্টরিসহ অন্য মালিকরাও পারিশ্রমিক দিতে টালবাহানা করছে। এসব মালিক বিদেশি বায়ারদের নিয়ে টাকার পাহাড় গড়ছে অথচ মজুরি দিতে এসে ছলচাতুরি করছে। যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা বলেন, তারা সামান্য মজুরীতে কাজ করেন। এই অর্থে বর্তমানের বাজারে জীবন-ধারণ করা দুঃসাধ্য। তারপরও মালিকরা বেতন না দিয়ে অমানবিক আচরণ করে। এজন্য তারা প্রধানন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন

সর্বশেষ