পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে অসামান্য অবদানের জন্য ২০১৪-২০১৫ সালে জেলা পর্যায়ে ক্লিনিকেল সেবায় শ্রেষ্ঠ সংগঠনের পুরষ্কার অর্জন করেছে চট্টগ্রামের স্বনামধন্য বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন “মমতা”। ১১ জুলাই চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভাগীয় অনুষ্ঠানে চট্টগ্রামের মাননীয় নব নির্বাচিত মেয়র জনাব আ. জ. ম. নাসির উদ্দীন এর কাছ থেকে শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা (ক্লিনিক) পুরস্কার গ্রহন করেন মমতার প্রশাসক (স্বাস্থ্য সেবা) ও প্রাক্তন উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, চট্টগ্রাম এম. এম. এরশাদ। উল্লেখ্য মমতা ১৯৯১, ১৯৯৯, ২০০০, ২০০২, ২০০৭, ২০১০, ২০১২ ও ২০১৩ সালেও পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কর্মসূচীতে প্রশংসনীয় অবদানের জন্য বিশ্ব জনসংখ্যা দিবসে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বেসরকারী সংগঠনের পুরস্কার লাভ করেছে।
বিশ্ব জনসংখ্যা দিবসে মমতা’র জেলা পর্যায়ে পুরষ্কার অর্জন



