মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয় খন্দকার মোশাররফ নতুন মন্ত্রণালয়ে

খন্দকার মোশাররফ নতুন মন্ত্রণালয়ে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ে প্রথম দিন অফিস করছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। রোববার বেলা সাড়ে ১১টার পর মন্ত্রী সচিবালয়ে তার মন্ত্রণালয়ে আসেন। এসময় এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা তাকে বরণ করে নেন। এরপর মন্ত্রী কিছুক্ষণ তার দফতরে বসেন। এরপর তিনি মন্ত্রণালয়ের সভাকক্ষে যান, সেখানে কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি এবং মতবিনিময় করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত মতবিনিময় চলছিল। সেখানে উপস্থিত আছেন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা। গত  ৯ জুলাই  সৈয়দ আশরাফুল ইসলামকে এলজিআরডি মন্ত্রণালয় থেকে অব্যাহতি দিয়ে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন দায়িত্ব দেওয়া হয়। সৈয়দ আশরাফ এখন দফতরবিহীন মন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ