সান ফ্লাওয়ার তেলের ড্রামে কোকেনের অস্থিত্ব পাওয়ার ঘটনায় খান জাহান আলী লিমিডেট’র বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুর মোহাম্মদকে আসামী করা হয়েছে। রোববার বন্দর থানার উপপরিদর্শক ওসমান গনি বাদী হয়ে মামলাটি রুজু করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক সোহেলকে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম বলেন, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ এর ১(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আটক সোহেলকে গ্রেফতার দেখাতে আদালতে আবেদন এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী কাল শুনানি হবে।
কোকেন সন্দেহে গত ৬ জুন রাতে একটি কনটেইনার বন্দরে সিলগালা করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ৮ জুন এটি খুলে ১০৭টি ড্রামের প্রতিটিতে ১৮৫ কেজি করে সান ফ্লাওয়ার তেল পাওয়া যায়। তেলের নমুনা প্রাথমিক পরীক্ষা করে কোকেনের অস্থিত্ব পাওয়া যায়নি। ফলে উন্নত ল্যাবে কেমিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার একটি ড্রামে তরল কোকেনের অস্থিত্ব পাওয়া যায়। চালানটি নগরীর খাতুনগঞ্জের খান জাহান আলী লিমিডেট’র নামে বন্দরে আনা হয়। তবে এ ধরণের চালান আমদানির বিষয়ে অবগত নয় বলে দাবি করে আসছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুর মোহাম্মদ।




