সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীর সম্মানে সশস্ত্র বাহিনীর ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীর সম্মানে সশস্ত্র বাহিনীর ইফতার মাহফিল

ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সোমবার প্রধানমন্ত্রীর সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে সম্মিলিত সশস্ত্রবাহিনী বিভাগ। সোমবার সন্ধ্যায় ইফতারের আগে প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে উপস্থিত হলে তাকে স্বাগত জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক(অব.), সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। প্রধানমন্ত্রী সশস্ত্রবাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা এবং উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতারে শরীক হন। এ সময় তিনি দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা কামনা করে ইফতারের আগে বিশেষ মোনাজাতে অংশ নেন।
সশস্ত্র বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন এই ইফতার মাহফিলে। ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, মন্ত্রিপরিষদের সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, বিরোধী দল নেতা রওশন এরশাদ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, সংসদ সদস্যরা সহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

আরও পড়ুন

সর্বশেষ