রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ঈদের আগেই খুলে দেওয়া হবে ঢাকা-ময়মনসিংহ চার লেন মহাসড়ক

ঈদের আগেই খুলে দেওয়া হবে ঢাকা-ময়মনসিংহ চার লেন মহাসড়ক

৩০ জুন ঢাকা-ময়মনসিংহ চার লেন মহাসড়ক যানবাহনের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে সিপিডি আয়োজিত এক সংলাপে তিনি এ কথা জানান। ‘দক্ষিণ এশিয়ার আন্ত:যোগাযোগ ও বাণিজ্য সুবিধা’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। কাদের বলেন, ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে ৩০ জুন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক খুলে দেওয়া হবে। এবার এ মহাসড়কে কোন দুর্ভোগ পোহাতে হবে না কাউকে। ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রসঙ্গে সড়ক ও পরিবহন মন্ত্রী বলেন, প্রকল্পটি কত চ্যালেঞ্জিং আমি জানি। গত সাড়ে ৩ বছরে ১০৩ বার পরিদর্শন করেছি। রাস্তার পাশে মসজিদ, মন্দির, গির্জা, শ্মশান, কবরস্থান রয়েছে। এগুলো সরানো বেশ কঠিন, সরাতে অনেক সময়ও লেগেছে। এরপরও কাজ দ্রুত এগিয়ে চলছে,’ যোগ করেন তিনি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ