আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ১৭ জুন ২০১৫ তারিখে এনআরবি গ্লোবাল ব্যাংকের ১৯ তম শাখা খুলনায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানীত চেয়ারম্যান জনাব নিজাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আবদুল কুদ্দুস, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, শাখা ব্যবস্থাপক জি.এম শাহাদাত হোসাইন এবং আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন। উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এন আর বি গ্লোবাল ব্যাংকের খুলনা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন



