বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব খলিলুর রহমান আবারো দুই বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। গত রোববার বিকেলে অনুষ্ঠিত বোর্ড সভায় প্রথম সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শওকত আলী চৌধুরী। সহ–সভাপতির চারটি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুল আলম, তসলিম উদ্দিন চৌধুরী, আলীহোসেন আকবরআলী, এ.এম.মাহবুব চৌধুরী। ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ নুরুল আবছার। এর আগে নির্বাচন কমিশনের চেয়ারম্যান ড: শরিফুজ্জামান, সদস্য আতাউল করিম চৌধুরী এবং প্রিন্সিপ্যাল মুসা সিকদার সিএমসিসিআইর পরিচালকদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। পরিচালনা পর্যদ ছাড়াও অন্যান্য পরিচালকেরা হচ্ছেন মোহাম্মদ সাহাবউদ্দিন আলম, আবুল বাশার চৌধুরী, মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ আব্দুস ছালাম, শফিক উদ্দিন, মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া, আবুল কালাম, ড. মহসিন জিল্লুর করিম, সেলিম রহমান, ইকবাল হোসেন চৌধুরী, আব্দুস সামাদ লাবু, সেলিম আহমদ, শাখাওয়াত হোসেন, প্রফেসর আহছানুল আলম পারভেজ, মোহাম্মদ নাছিরউদ্দিন, এস.এম.শামীম ইকবাল, এইচ.এম. হাকিম আলী, নাদের খান, এম.এ. মালেক, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, সৈয়দ নুরুল ইসলাম, মোহম্মদ লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ ইনামুল হক, হাজী এম.এ. মালেক, চৌধুরী মহিবুল হাছান নওফেল, এস.এম. আব্দুল হাই, হাজী মোহাম্মদ ইউনুছ, সৈয়দ মোহাম্মদ আবু তাহের, আলহাজ্ব মোহাম্মদ শফি, আবু সাঈদ চৌধুরী, লোকমান হাকিম, ডব্লিউ. আর.আই মাহমুদ এবং মোহাম্মদ মহসিন। বোর্ড সভায় নির্বাচিত পরিচালকদের অধিকাংশই উপস্থিত ছিলেন বলে সিএমসিসিআই সূত্রে জানা যায়।
খলিলুর রহমান পুনরায় মেট্রোপলিটন চেম্বারের সভাপতি নির্বাচিত



