লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জসিম বাহিনীর প্রধান জসিম নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ দুই সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া আহত হয়েছেন পুলিশের ৬ সদস্য। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। সোমবার রাত ৯ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বালাইশপুর এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ অপর দুইজন হলেন- জসিম বাহিনীর সদস্য সন্ত্রাসী ভেলজিয়াম সুমন ও দোলোয়ার হোসেন। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের নাম জানা যায়নি।লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) জুনায়েত কাউসার বলেন, বালাইশপুর এলাকায় জসিম তার বাহিনী নিয়ে অবস্থান করছিলো। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আতœরাক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে বাহিনী প্রধান জসিমসহ তিন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। আহত হন পুলিশের ৬ সদস্য। পরে ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি আমেরিকান পিস্তল,একটি এলজি ও দুই রাউন্ড কাতুর্জ উদ্ধার করা হয়।



