বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগ টেকনাফে ৩২ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

টেকনাফে ৩২ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফে ৩২ হাজার পিস ইয়াবাসহ চার যুবককে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে হোয়াইক্যং চেকপোস্টে একটি ট্যাক্সিক্যাবে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক যুবকরা হলেন- চকরিয়ার নুর উদ্দিনের ছেলে মনসুর আলম (৪৩), টেকনাফের কালা মিয়ার ছেলে হামিদ হোসেন (২৮), কুমিল্লার তফাজ্জল হোসেনের ছেলে শাহাজাহান  (৩০), ও চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে নাজমুল হোসাইন (২৯)।  গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কে কক্সবাজার অভিমুখী (চট্টমেট্টো-প-১১-০২৫১) “ট্রাস্ট ক্যাব” নাম একটি ট্যাক্সিক্যাবে অভিযান চালিয়ে ৯৬ লাখ টাকা মূল্যের ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্যাক্সিক্যাবে থাকা চার যুবককে আটক করা হয়। টেকনাফ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান  বলেন,  আটক যুবকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

সর্বশেষ