মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাজধানীতে ভাইয়ের হাতে ভাই খুন

রাজধানীতে ভাইয়ের হাতে ভাই খুন

রাজধানীর সূত্রাপুর কাঠেরপুল এলাকায় চাচাতো ভাই শেখ মনির হোসেনকে (৪৫) জবাই করে হত্যা করেছেন আরেক চাচাতো ভাই ওয়াহিদ হোসেন বাদু।  সোমবার দিবাগত রাত ২টায় সূত্রাপুরের কাঠেরপুল এলাকায় ৪৮-লালমোহর দাস লেন মনিরের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মনিরের চাচা শেখ শামসুদ্দিন জানান, মনিরের চাচাতো ভাই ওয়াহিদ জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রাতে নিজ বাসার সামনে মনিরকে জবাই করে হত্যা করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢ‍াকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। লাশ ময়না তদন্তের জন্য মেডিকেল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ