মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়পলাতকদের গ্রেফতারে মনিটরিং সেল গঠনের নির্দেশ

পলাতকদের গ্রেফতারে মনিটরিং সেল গঠনের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামিদের গ্রেফতারের বিষয়ে সরকারকে মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে প্রতি ৪০ দিন পর পর এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল বুধবার সকালে স্বপ্রণোদিত এ আদেশ দেন।

মানবতাবিরোধী অপরাধ মামলাগুলোতে দণ্ডপ্রাপ্ত পলাতক ও বিচারাধীন পলাতক আসামিদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে। স্বরাষ্ট্র সচিব ও আইজিপিকে এ নির্দেশ দিয়ে এসবি, ডিবি, র‌্যাব ও ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একজন করে প্রতিনিধিকে এ সেলের কমিটিতে সদস্য রাখার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ডিআইজি পদমর্যাদার নিচে নন এমন কাউকে এর প্রধান করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে এ সেল গঠনের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কমিটি গঠনের পর থেকে প্রতি ৪০ দিন পর পর এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে। এ সেল আসামিদের গ্রেফতারও করতে পারবেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ