রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়এমপি বদি ও মান্নান খানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

এমপি বদি ও মান্নান খানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাবেক গৃহায়ন এবং গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগপত্রের (চার্জশিট) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  বুধবার কমিশন পৃথক তিনটি মামলার চার্জশিটের অনুমোদন দেয়। দুদকের উচ্চ পর্যায়ের সূত্র চার্জশিট অনুমোদনের বিষয়ে নিশ্চিত করে। সূত্র জানায়, শিগগিরই তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করবেন দুদকের সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ