বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনজনগণ আমাকে একজন সেবক হিসেবেই দেখবেন : আ জ ম নাছির

জনগণ আমাকে একজন সেবক হিসেবেই দেখবেন : আ জ ম নাছির

নগরবাসীর অগণিত ভালবাসায় মেয়র নির্বাচিত হয়েছেন উল্লেখ করে আ জ ম নাছির উদ্দিন বলেছেন, জনগণ আমাকে একজন সেবক হিসেবেই দেখবেন।  চট্টগ্রামবাসীর কষ্ট হয়, ঝামেলায় পড়ুক বা আমার নাম ব্যবহার করে সন্ত্রাস ও চাঁদাবাজি করলে তা বিছুতেই বরদাশত করবো না।  চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ের পর সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

আ জ ম নাছির বলেন,‘আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করেছি জনগণের কল্যাণে।  যখন সুযোগ পেয়েছি নগরবাসীর কল্যাণে কাজ করেছি। এজন্য আমাকে অনেক প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছে। সহ্য করতে হয়েছে নানা বঞ্চনা। কিন্তু নগরবাসীর ভালবাসা আমার সঙ্গে ছিল। আর জনগণের অগণিত ভালবাসার বহিঃপ্রকাশ নির্বাচনের মাধ্যমে ফুটে উঠেছে।  আমি নগরবাসীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। সিটি কর্পোরেশন নির্বাচনের এ বিজয় স্নেহময়ী মা ও নগরবাসীকে উৎসর্গ করে নবনির্বাচিত মেয়র বলেন, ‘আমার মা হচ্ছেন আমার প্রাণের স্পন্দন।  ১৯৭২ সালে যখন আমি নবম শ্রেণিতে পড়ি তখন আমার বাবা মারা যান। বাবার মৃত্যুর পর মা তিলে তিলে কষ্ট সহ্য করে আমাকে গড়ে তুলেছেন। মানুষের কল্যাণে কাজ করার ব্রত দিয়েছেন।  সহ্য করছেন অনেক কষ্ট, দিয়েছেন ভালবাসা ও প্রশয়।  আর মায়ের স্বপ্ন বাস্তবায়নে জনগণের ভালবাসা আমাকে এ স্থানে পৌঁছে দিয়েছে। ’

আ জ ম নাছির বলেন, ‘আমি যখনই কোন প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছি মন প্রাণ দিয়ে সেই প্রতিষ্ঠানের উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছি। জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে সেই আস্থার মূল্য আমি রাখবো। এ নির্বাচনে জয়ের মাধ্যমে নিজে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন উল্লেখ করে তিনি বলেন, এ আত্মবিশ্বাস কখনো, কোনও কারণে অহংকারে পরিণত হবে না।  বরং আাগের চেয়ে অনেক বেশি সংযত ও সহনশীল হব।  মানুষের মনে কষ্ট হয় এমন কোন কাজ করব না। জলাবদ্ধতা সমস্যাকে স্থায়ীভাবে দূরীকরণের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের পূর্বে যেখানে গিয়েছি সেখানে বলেছি আমি জলাবদ্ধতা সমস্যাকে স্থায়ীভাবে সমাধান করব। সামনে বর্ষাকাল আসছে।  তাই শীঘ্রই পরিকল্পনার মাধ্যমে এ সমস্যাটি সমাধানের চেষ্টা করব।  এছাড়া নগরীর অনেক সমস্যা আছে। সব সমস্যাগুলো চিহ্নিত করে স্ব স্ব ওয়ার্ডের লোকজনের মতামতের ভিত্তিতে সমাধান করব।

আরও পড়ুন

সর্বশেষ