রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাজধানীর শাহজাহানপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীর শাহজাহানপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীর শাহজাহানপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব-৩। শনিবার দিবাগত ভোররাতে শাহজাহানপুরের টিটিপাড়ায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে র‌্যাব-৩ এর অপারেশন অফিসার মো. সাইফুল ইসলাম জানিয়েছেন। তিনি জানান, ‘বন্দুকযুদ্ধে’ নিহত মোবারক উল্লাহ মন্টি (২৭) সম্প্রতি ফকিরাপুলে এক তরুণীর সাত টুকরো লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার আসামি।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, সহযোগীদের নিয়ে মন্টি টিটিপাড়ায় অবস্থান নিয়েছে বলে খবর পেয়ে ভোররাতের দিকে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় দুর্বৃত্তরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় মন্টিকে পড়ে থাকতে দেখা যায়। এরপর তাকে উদ্ধার করে ভোররাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা সাইফুল।

আরও পড়ুন

সর্বশেষ