সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়তিনটি নতুন বিভাগ করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিনটি নতুন বিভাগ করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও তিনটি নতুন বিভাগ করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিভাগ তিনটি হলো বৃহত্তর ফরিদপুর, ময়মসসিংহ ও কুমিল্লা। তবে নতুন বিভাগে সমস্যা ফেনী জেলা নিয়ে। প্রধানমন্ত্রী বলেন, ‘ফেনীতে জঙ্গিনেত্রীর উত্থান হওয়ায় কেউ এই জেলাকে নিতে চাচ্ছে না। ফেনী দেবো কোন বিভাগে’- এ নিয়ে রসিকতা করেন প্রধানমন্ত্রী।  বুধবার রাতে জাতীয় সংসদে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আরও ৩টি বিভাগ করবো। বৃহত্তর ফরিদুপর, বৃহত্তর ময়মনসিংহ, বৃহত্তর কুমিল্লাকে নিয়ে ৩টি নতুন বিভাগ। এটা করা হলে আইনশৃঙ্খলা ও উন্নয়ন তরান্বিত হবে। এই ৩টি বিভাগ হলে মানুষের ঢাকায় আসার প্রবণতাও কমবে। প্রধানমন্ত্রী বলেন, ‘সমস্যা হচ্ছে ফেনী নিয়ে। ফেনীতে জঙ্গিনেত্রীর উত্থানের কারণে চট্টগ্রাম বা কুমিল্লার কেউই জেলাটিকে নিতে চায় না। ফেনীকে আমরা কোন দিকে দেবো? ফেনীতে এখন এক জঙ্গিনেত্রীর উত্থান ঘটেছে। এ করাণে এখন আর কেউ ফেনীকে নিতে চাচ্ছে না। ফেনীবাসীর তো কোনো দোষ নেই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বৃহত্তর ময়মনসিংহ নিয়ে একটি বিভাগ হবে। ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, মাদারীপুর, শরীয়তপুর নিয়ে একটি বিভাগ হবে। কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া নিয়েও একটি বিভাগ হবে। আর ফেনীর বিষয়ে আলোচনায় যেতে হবে। ফেনীকে আমরা কোন দিকে দেবো? ভৌগোলিক অবস্থা বিবেচনায় ফেনীর কুমিল্লায় থাকাই ভালো হবে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ