সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জব্বারের মামলার রায় মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জব্বারের মামলার রায় মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবারের  কার্যতালিকায় এসেছে। সোমবার  প্রকাশিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কার্যতালিকায় মঙ্গলবার ঘোষণার জন্য রাখা হয়েছে মামলার রায়টি। গত বছরের ৩ ডিসেম্বর মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) রেখেছেন ট্রাইব্যুনাল-১। চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবেন। ১৯৮৮ ও ১৯৮৬ সালে জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন ইঞ্জিনিয়ার জব্বার। ৮০ বছর বয়সী জব্বার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছেলে-মেয়ের কাছে পালিয়ে আছেন বলে ধারণা করছেন প্রসিকিউশন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ