বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......চলমান রাজনৈতিক সংকট সমাধান নিজেদেরকেই করতে হবে

চলমান রাজনৈতিক সংকট সমাধান নিজেদেরকেই করতে হবে

চলমান রাজনৈতিক সংকট সমাধান বাংলাদেশের নিজেদেরই করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত  মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। এক্ষেত্রে বিদেশি বন্ধুদের সহায়তা চাওয়া হলে তারা সহায়তা করতে প্রস্তুত আছেন বলেও উল্লেখ করেন তিনি। ঢাকায় যোগ দেওয়ার পর মঙ্গলবার  আমেরিকান ক্লাবে আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে বাংলাদেশের সংকট নিরসন প্রসঙ্গে এমনটি মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো নির্দিষ্ট শক্তি বা দলকে সমর্থন করবে না। আমাদের লক্ষ্য হলো সরকারসহ সবার সঙ্গে কাজ করা। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সহিংস কর্মকাণ্ডের কোনো যৌক্তিকতা নেই। এসব সহিংস কর্মকাণ্ডের কড়া ভাষায় নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। সব পক্ষকেই সন্ত্রাস বন্ধের জন্য ভূমিকা পালন করতে হবে এবং অহিংস ও দায়িত্বশীলভাবে রাজনৈতিক মত প্রকাশ করতে হবে। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন বিশেষভাবে গুরুত্ব পাবে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

আরও পড়ুন

সর্বশেষ