শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবৃহস্পতিবার ঢাকাসহ ৯ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল

বৃহস্পতিবার ঢাকাসহ ৯ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল

রাজধানী ঢাকাসহ ৯ জেলায় বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে। বুধবার বিএনপির ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।
হরতালের আওতাভুক্ত জেলা সমূহ হচ্ছে- ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলা।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ