রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আজহারের আপিল

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আজহারের আপিল

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়ের বিরুদ্ধে আপিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। ২৮ জানুয়ারি বুধবার ১১৩ যুক্তিতে আজহারকে নির্দোষ দাবি করে ফাঁসির রায় বাতিল ও খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৯০  পৃষ্ঠার মূল আপিলসহ ২৩৪০ পৃষ্ঠার আপিল দাখিল করেন তারা। আপিল মামলার অ্যাডভোকেট অন রেকর্ড হয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন তুহিন। এসব তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালে আজহারের আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

গত বছরের ৩০ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, জোরপূর্বক আটকে রাখা, নির্যাতন ও লুটপাটের পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর জেলা আলবদর বাহিনীর এই কমান্ডারের মামলার রায়ে তাকে সর্বোচ্চ এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

  • বিষয়:
  • UMo
আরও পড়ুন

সর্বশেষ