রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বনানী কবরস্থানে সমাহিত কোকো

বনানী কবরস্থানে সমাহিত কোকো

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে বনানী কবরস্থানে চিরসমাহিত করা হয়েছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বনানী কবরস্থানের বি ব্লকের ১৮ নং সারিতে অবস্থিত ১,৮৩৮/১৪৭ নং কবরে তার দাফন সম্পন্ন হয়। ‍দাফনের পর কোকোর আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

এসময় কোকোর স্বজন এবং বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। গত ২৪ জানুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ