শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদজাতীয়অবরোধে নাশকতাকারীদের ধরিয়ে দিতে র‌্যাবের পুরস্কার ঘোষণা

অবরোধে নাশকতাকারীদের ধরিয়ে দিতে র‌্যাবের পুরস্কার ঘোষণা

অবরোধে নাশকতাকারীদের সর্ম্পকে তথ্য ও গ্রেফতারে সহায়তা করলে সর্বোচ্চ ১লাখ ও সর্বনিম্ন ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে র‌্যাব। র‌্যাব সদর দপ্তরে শনিবার বেলা সাড়ে ১১টায় র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এ ঘোষণা দেন। তিনি বলেন, ককটেল নিক্ষেপকারী সম্পর্কে সঠিক তথ্য, গাড়িতে বোমা ও অগ্নি সংযোগ করার ভিডিও সরবরাহ করলে ১০হাজার টাকা, পেট্রোল বোমা নিক্ষেপকারীদের সম্পর্কে সঠিক তথ্য দিলে ২০ হাজার টাকা এবং ককটেল নিক্ষেপকারীদের হাতে নাতে গ্রেফতারে সহায়তা করলে ২৫ হাজার পুরস্কার দেওয়া হবে।

এছাড়া টিভি চ্যানেলে দেখানো বোমা ও পেট্রোল বোমা নিক্ষেপ ও যানবাহন ভাঙ্চুরকারী সন্ত্রাসীদের গ্রেফতারে সাহায্য করলে ২৫হাজার এবং পেট্রোল বোমা নিক্ষেপকারীদের হাতেনাতে গ্রেফতারে সাহায্য করলে ১লাখ টাকা দেওয়া হবে। এর আগে নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ