সভায় সভাপতিত্বের বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন-জঙ্গিবাদ, নাশকতা ও সাধারণ মানুষকে হত্যা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার অপরাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের কাতারে সামিল হয়ে গণতান্ত্রিক আন্দোলন করুন। এতে আমরা বাধা দেব না। যদি আপনার বোধদয় না হয় তাহলে আপনি ও আপনার নেতাকর্মীদের বিরুদ্ধে একই আচরন করা হবে।
১৪ দলের নেতাকর্মীদের উদেশ্যে তিনি বলেন, যে এলাকায় নাশকতা হবে সেই এলাকার ২০ দলীয় জোটের কমপক্ষে ১০ জন নেতাকর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হবে। এলাকায় অপরিচিত লোকের আনাগোনা লক্ষ্য করা গেলে তাদেরকে সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করুন। বাড়ির মালিকদের কাউকে বাড়ি ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়ার আইডি কার্ড দেখে নিতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের পেশাজীবী নেতৃবৃন্দ, ছাত্র, যুবক, শ্রমিক, নারী সমাজ, মসজিদের ইমামসহ প্রতিনিধিত্বমূলক ব্যক্তিদের নিয়ে নাশকতা বিরোধী কমিটি গঠন করা হবে বলে সভায় জানান নগর আওয়ামী লীগের এই নেতা।
এসময় বিভিন্ন সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন জাসদের প্রেসিডিয়াম সদস্য ইন্দু নন্দন দত্ত, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, মহানগর ন্যাপের সাধারণ সম্পাদক এডভোকেট আলী আহমদ নাজির, ওয়ার্কাস পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, মহানগর জাসদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, গণআজাদী লীগের চট্টগ্রাম জেলা আহবায়ক মাওলানা নজরুল ইসলাম আশরাফি, জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পদক অমূল্য বড়ুয়া, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, জাসদ নেতা ভানু রঞ্জন চক্রবর্তী, ন্যাপের মিঠুল দাশ প্রমুখ।




