সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ৪২তম ট্রাস্ট্্ির বোর্ডের জরুরী সভা ১৮ জানুয়ারী ২০১৫ ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্ট বোর্ড চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী, প্রতিষ্ঠাতা জনাব সরওয়ার জাহান, ট্রাস্ট ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ শফিক উদ্দিন ও জনাব লিয়াকত আলী চৌধুরী , ট্রাস্ট্র সদস্য মিসেস ইসরাত জাহান, উপ উপাচার্য প্রফেসর ডাঃ শরীফুজ্জামান, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী ও জনাব লোকমান হাকিম, সহ অন্যান্য সদস্যরা। সভার সার্বিক কার্যবিবরনী ও ইউনিভার্সিটির সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন ট্রাস্ট্র সেক্রেটারী ও ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা জনাব সরওয়ার জাহান। এর পর মুল আলোচনায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের অগ্রগতি, আয়-ব্যায়, ইউনিভার্সিটির সার্বিক মান উন্নয়ন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় ইউনিভার্সিটির সার্বিক মান উন্নয়র নিয়ে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে ইউনিভার্সিটিকে আরো সাফল্যের পথে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যাক্ত করা হয়।
সাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্ট্রি বোর্ডের ৪২তম সভা অনুষ্ঠিত



