আসাদুজ্জামান খান বলেন, ১৯৫২, ১৯৬২ ও ১৯৬৬ এর আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ ও পরোক্ষ নেতৃত্ব ছিল। এরপর ১৯৬৯, ’৭০, ও ’৭১ সালে বহু সংগ্রামের পর দেশের যে স্বাধীনতা অর্জন তার মূল নায়কও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে ভারত যেভাবে আমাদের সহযোগিতা করেছিল তা আমরা কোনদিন ভুলব না।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা থেমে থাকেনি। তারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল। কিন্তু ইতিহাসের নির্মম সত্য তার মেয়ে শেখ হাসিনাই এখন দেশকে নেতৃত্ব দিচ্ছেন। স্বাধীনতা একাডেমী এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ ও বঙ্গবন্ধু নিয়ে আরো আলোচনা করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সালেহ মোহাম্মদ সাঈদ এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা একাডেমীর সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু




