এখন থেকে বিশেষায়িত ব্যাংক ছাড়া বাংলাদেশের কার্যরত সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের পদত্যাগে বাধ্য করা যাবেনা। এক্ষেত্রে কমপক্ষে ১মাস পূর্বে ব্যাংকের পক্ষ থেকে তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানাতে হবে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদন নিতে হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, প্রধান নির্বাহী নিযুক্তি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। এবং একইভাবে নিযুক্ত প্রধান নির্বাহীকে বাংলাদেশ ব্যাংকের পূবানুমোদন ছাড়া তার পদ থেকে বরখাস্ত, অব্যাহতি প্রদান বা অপসারণ করা যাবেনা।



