শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়দেশে শিশু বিষয়ক আলাদ মন্ত্রণালয় হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী

দেশে শিশু বিষয়ক আলাদ মন্ত্রণালয় হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী

দেশে শিশু বিষয়ক আলাদ মন্ত্রণালয় হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ২১টি এনজিও‘র জোট ‘চাইল্ড রাইটস গর্ভনমেন্ট অ্যাসেম্বলির’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী খুব তাড়াহুড়োর মধ্যে আছেন। তিনি অনেক কাজ একসঙ্গে করতে চান। এই জন্য তিনি আমাদের তাগাদা দেন। বিশেষ করে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন শিশু, বিধবা,প্রতিবন্ধী তাদের জন্য আলাদা কিছু করার জন্য তিনি আমাদের আদেশ দেন।

মন্ত্রী বলেন, দেশের প্রবৃদ্ধি এখন ভালো। আমরা অনেক ক্ষেত্রেই অনেক উন্নয়ন করেছি। তবে সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। এই সরকার এনজিও বান্ধব সরকার উল্লেখ করে অর্থপ্রতিমন্ত্রী বলেন, তবে দেশে এনজিওদের জন্য যে আইন রয়েছে তা অবশ্যই মেনে চলতে হবে। তিনি আরও বলেন, এই এক বছর দেশ চমৎকার এগিয়েছে। গ্রামের মানুষ রাজনৈতিক খুনসুটি পছন্দ করে না। তারা স্থিতিশীলতা পছন্দ করে। কম বয়সে বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পূর্বপুরুষরা আবেগে পড়ে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছিলো। কিন্তু সে শৃঙ্খল ভাঙতে ২৫ বছর সময় লেগেছে। তেমনি আমাদের পূর্বপুরুষরাও তখনকার সময়ের অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতায় কম বয়সে বিয়ে করতো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী  রোজী, এনসিটিএফ এর প্রেসিডেন্ট সায়েম খন্দকার, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ডিরেক্টর শামসুল আলম,এনএইচআরসির সদস্য কাজী রেজাউল হক।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ