শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতি৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস : শাহ্ মোয়াজ্জেম

৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস : শাহ্ মোয়াজ্জেম

গণতন্ত্র রক্ষা নয়, ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ বলে উল্লেখ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপ প্রধানমন্ত্রী শাহ্ মোয়াজ্জেম হোসেন।  ২২ ডিসেম্বর সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  ‘বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম। শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেন, ৫ জানুয়ারি দেশের ভোটকেন্দ্রগুলোতে জোর করে ভোট দেওয়ানো হয়েছে। এটা সবাই জানে। তাই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ বলা উচিৎ।

তিনি বলেন, সরকারবিরোধী কোনো কথা বললে আমার বিচার হবে। কিন্তু গুম, খুন, অফিস ভাঙচুর করা, সমাবেশ করতে না দেওয়া এগুলোর নাম কি গণতন্ত্র? এগুলো গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র।  সরকারের সমালোচনা করে জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার বলেন, সংসদে দাড়িয়ে সরকারের অর্থমন্ত্রী আখাউড়া-আগরতলার ট্রানজিটের মাধ্যমে অর্থ উপার্জনের কথা বলেছেন। তবে ওই ব্যবস্থায় একটি টাকাও সরকারের কোষাগারে জমা হয়নি। বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ