শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়অপরাধী যে দলেরই হোক, তাদের কঠোর হাতে দমন করতে হবে

অপরাধী যে দলেরই হোক, তাদের কঠোর হাতে দমন করতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধী যে দলেরই হোক, তাদের কঠোর হাতে দমন করতে হবে। ২২ ডিসেম্বর সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটি, লালমনিরহাট জেলা উন্নয়ন সমন্বয় কমিটি, রংপুর বিভাগীয় কমিশনার এবং বরিশাল বিভাগীয় কমিশনারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ক্ষমতায় এলে কিছু লোক জুটে যায়, তারা আসেই অপরাধ করতে। অপরাধ করে তারা আর দায় আসে সরকারের ওপর।তাই কারও মুখ চেয়ে নয়, যে দলের লোকই অপরাধ করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যে কোনো মূল্যে দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ