সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে হতাশায় এখন গোপন বৈঠকে লিপ্ত

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে হতাশায় এখন গোপন বৈঠকে লিপ্ত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে হতাশায় এখন গোপন বৈঠকে লিপ্ত। ৭ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি এলাকায় চারলেনের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মহাসড়কের চারলেনের কাজ সম্পর্কে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শতাধিক ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। এগুলোর সংস্কার কাজ চলছে। এছাড়া অবৈধ যানবাহন চলাচল বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন

সর্বশেষ