শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়মোবারকের যুদ্ধাপরাধের রায় সোমবার

মোবারকের যুদ্ধাপরাধের রায় সোমবার

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও জামায়াতের সাবেক রোকন মোবারক হোসেনের মামলার রায় দেওয়া হবে ২৪ নভেম্বর সোমবার । ২৩ নভেম্বর রোববার বেলা ১১টার দিকে রায়ের এ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। বিচারক প্যানেলের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। গত ২ জুন উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে এ মামলার বিচারিক কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। হত্যা, অপহরণ, জোরপূর্বক আটকে রাখা, নির্যাতন ও লুটপাটের মতো পাঁচটি মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ২৩ এপ্রিল মোবারক হোসেনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়। ১৬ মে প্রসিকিউশনের সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়।

অভিযুক্ত মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নয়াদিল গ্রামের সাদত আলীর ছেলে। তিনি স্বাধীনতার পর জামায়াতের ইউনিয়নের রোকন ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত হন এবং এক পর্যায়ে আখাউড়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। তিন বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ