সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিকিশোরগঞ্জের জনসভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া

কিশোরগঞ্জের জনসভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া

কিশোরগঞ্জের জনসভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে গুলশানের বাসা থেকে সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তিনি। কাছপুর, নরসিংদি ও ভৈরব হয়ে সড়ক পথে কিশোরগঞ্জ যাবেন খালেদা জিয়া। দীর্ঘ ১১ বছর পর কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন। তার সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস। দলীয় সূত্র জানায়, দুপুরে কিশোরগঞ্জ পৌঁছে সার্কিট হাউসে খাবার শেষে বিকালে শহরের সরকারি গুরুদয়াল কলেজ মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।
এদিকে জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে ব্যাপক প্রচার ও গণসংযোগ চালিয়েছেন জোটের নেতাকর্মী ও সমর্থকরা। ড. এম ওসমান ফারুক বলেন, আশা করছি, খালেদা জিয়ার এ জনসভা উপলক্ষে কিশোরগঞ্জ শহর জনসমুদ্রে পরিণত হবে। জনসভাকে ঘিরে ইতিমধ্যে শহরের গুরুদয়াল মাঠে জনসমাগম শুরু হয়েছে। মিছিল নিয়ে একের পর এক নেতাকর্মীরা জনসভাস্থলে এসে পৌঁছতে শুরু করেছে।
আরও পড়ুন

সর্বশেষ