বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদসারা বিশ্বনারী-পুরুষ সব প্রবাসীর জন্যই ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করেছে সৌদি আরব

নারী-পুরুষ সব প্রবাসীর জন্যই ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করেছে সৌদি আরব

নারী-পুরুষ সব প্রবাসীর জন্যই এবার আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) বাধ্যতামূলক করেছে সৌদি আরব। আগামী ২১ জানুয়ারির মধ্যে সেখানে বসবাসরত ১৫ বছরের বেশি বয়সী সব নারী-পুরুষকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলেছে সৌদি আরবের পাসপোর্ট বিভাগ। পাসপোর্ট বিভাগের মুখপাত্র আহমেদ আল লাহেদার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানায়। আহমেদ আল লাহেদা জানান, চূড়ান্তভাবে সৌদি আরব থেকে চলে যাওয়া, ভিসা রিএন্ট্রি (সাময়িক ছুটি), পেশা পরিবর্তন ও পাসপোর্টে তথ্য পরিবর্তন করার বিষয়ে সেবা পেতে হলে প্রবাসীদের অবশ্যই সৌদি সরকারের বায়োমেট্রিক তথ্যভাণ্ডারের অন্তর্ভুক্ত হতে হবে। আগামী ২৩ নভেম্বর থেকে এ ব্যবস্থা কার্যকর করা হবে। সূত্র : আল অ্যারাবিয়া নিউজ।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ